ভিজিএফ কার্ড নিয়ে পূর্বধলায় ইউপি চেয়ারম্যানকে হুমকি ও গালিগালাজের অভিযোগ। - ভোরের সময় অনলাইন ভিজিএফ কার্ড নিয়ে পূর্বধলায় ইউপি চেয়ারম্যানকে হুমকি ও গালিগালাজের অভিযোগ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


ভিজিএফ কার্ড নিয়ে পূর্বধলায় ইউপি চেয়ারম্যানকে হুমকি ও গালিগালাজের অভিযোগ।



নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম খোকনকে মোবাইল ফোনে ও প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ, অপমান এবং ইউনিয়ন পরিষদের সামনে লটকিয়ে রাখার হুমকিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আফতাব উদ্দিন সরকারের (সোহাগ) বিরুদ্ধে।

এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে গত ২৫ মে রাতে পূর্বধলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান।

জিডি ও অডিও রেকর্ড সূত্রে জানা যায়, ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে অভিযুক্ত সোহাগ চেয়ারম্যানকে ফোন করে ৪১৫টি কার্ডের বিষয়ে জানতে চান। চেয়ারম্যান জানান, কার্ড বিতরণের পরিবেশ তৈরি হয়নি। এ কথা শুনে সোহাগ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ফোনেই চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

অডিও কথোপকথনে শোনা যায়, সোহাগ চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, কার্ড না দেওয়ার কারণ জানতে চেয়ে প্রথমে উত্তেজিতভাবে কথা বলেন। একপর্যায়ে তিনি অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৪ মে সকালে কালিরহরকান্দা পাকা সড়কে মহিষাউড়া ব্রিজের ওপর চেয়ারম্যানের পথরোধ করে ৪৫০টি ভিজিএফ কার্ড নিজের নামে বরাদ্দের দাবি জানান সোহাগ। দাবি পূরণ না হওয়ায় তিনি প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দেন বলেও অভিযোগে বলা হয়েছে।

একই দিন রাত ১১টা ২৮ মিনিটে পুনরায় মোবাইল ফোনে কল করে চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি ও চরম অপমানজনক ভাষায় গালিগালাজ করা হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সাবেক ছাত্রদল নেতা আফতাব উদ্দিন সরকারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে দলের কোনো পদে নেই। তাই সংগঠনগত ব্যবস্থা নেওয়ার সুযোগও নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ