পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন - ভোরের সময় অনলাইন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন



পূর্বধলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সৌহার্দ্য। ত্যাগের মহিমায় ভাস্বর এই পবিত্র দিনে আমি ২ নং হোগলা ইউনিয়নসহ পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার কল্যাণ। আসুন, আমরা আমাদের অন্তরের অহংকার, হিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি।

ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক হোগলা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের প্রাণে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন সমভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি— এটাই হোক আমাদের অঙ্গীকার।

মহান আল্লাহ তায়ালা আপনাদের সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে তুলুন।ঈদ মোবারক! শুভেচ্ছান্তে: ফকির সুজন ২ নং হোগলা ইউনিয়ন, পূর্বধলা, নেত্রকোনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ