নেশার ছোবলে সমাজ বিপন্ন, পূর্বধলায় বাড়ছে অপরাধের ছায়া - ভোরের সময় অনলাইন নেশার ছোবলে সমাজ বিপন্ন, পূর্বধলায় বাড়ছে অপরাধের ছায়া

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


নেশার ছোবলে সমাজ বিপন্ন, পূর্বধলায় বাড়ছে অপরাধের ছায়া



নেত্রকোনার পূর্বধলা উপজেলাজুড়ে মাদক পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে বলে স্থানীয়দের অভিযোগ। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে মাদকের বিস্তার। অনেক এলাকায় এমন অবস্থা তৈরি হয়েছে যে সহজেই মিলছে বিভিন্ন ধরনের নেশাজাত দ্রব্য, যা জনজীবনে তৈরি করছে আতঙ্ক ও অনিরাপত্তা।

স্থানীয়দের ভাষ্য, মাদক এখন আর কোনো নির্দিষ্ট বয়স বা পেশার মধ্যে সীমাবদ্ধ নেই। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে জড়িয়ে পড়ছেন। অভিযোগ রয়েছে, কিছু সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের কাছেও সহজে পৌঁছে যাচ্ছে এসব নেশাজাত দ্রব্য। ফলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে।

এদিকে নেশার অর্থ জোগাড় করতে গিয়ে চুরির ঘটনা বেড়েছে বলে দাবি করছেন এলাকাবাসী। অনেকেই বলছেন, মাদকাসক্তদের একটি অংশ অপরাধের পথে ঝুঁকে পড়ায় সামাজিক নিরাপত্তা পরিস্থিতি নড়বড়ে হয়ে উঠছে।

পূর্বধলা থানা সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সদ্য যোগদান করা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে যুবসমাজকে এই ভয়াবহ সংকট থেকে রক্ষা করা সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ