পূর্বধলায় আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের ঘোষণা বিএনপির, ‘বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর জবাব’ - ভোরের সময় অনলাইন পূর্বধলায় আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের ঘোষণা বিএনপির, ‘বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর জবাব’

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের ঘোষণা বিএনপির, ‘বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর জবাব’

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অপতৎপরতা, দেশব্যাপী নাশকতা, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাদ্যগুদাম রোড মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার অভিযোগ করেন, সম্প্রতি পূর্বধলার নারান্দিয়া এলাকায় জামায়াতের এমপি মাছুম মোস্তফার বাড়ির সামনে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল তার যোগসাজশে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, হত্যা, গুম, খুন, লুটপাট ও রাহাজানিসহ গত ১৭ বছরের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত পূর্বধলায় আওয়ামী লীগের কোনো ধরনের মিছিল-সমাবেশ করতে দেওয়া হবে না। তবে নিবন্ধন ফিরে পাওয়ার পর তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে।

আবু তাহের তালুকদার আরও বলেন, কেউ যদি এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। যারা পূর্বধলাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিষয়ে বিএনপির কাছে তথ্য রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আওয়ামী লীগের কথিত অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সর্বদা সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অপতৎপরতা প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পূর্বধলায় কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ