পূর্বধলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, আ.লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা - ভোরের সময় অনলাইন পূর্বধলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, আ.লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, আ.লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা

স্টাফ রিপোর্টার | পূর্বধলা (নেত্রকোণা) নেত্রকোনার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা ও নাশকতার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা বাজারের স্টেশন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, আসাদুজ্জামান ডানো ও জাহাঙ্গীর আলম তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের ১ নম্বর সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়াসহ অন্যান্য নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে এ এস এম শহীদুল্লাহ ইমরান দাবি করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে এবং বর্তমানে দেশের পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, পূর্বধলায় আওয়ামী লীগের কোনো ধরনের মিছিল-মিটিং করতে দেওয়া হবে না। কেউ এমন কর্মসূচি পালনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বক্তব্যে তিনি পূর্বধলায় জামায়াতে ইসলামীর ভূমিকাও সমালোচনা করেন। তার দাবি, ৫ আগস্ট-পরবর্তী সময়ের আগে ও পরে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে দলটির কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না এবং উপজেলায় আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কোনো প্রতিবাদ কর্মসূচিও পালন করেনি।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বধলা উপজেলায় কোনো ধরনের মিছিল, সমাবেশ বা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তারা আরও দাবি করেন, এ এস এম শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে উপজেলা বিএনপি আগামী ৩০ জুন পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে এবং দলটি সাংগঠনিকভাবে সুসংগঠিত রয়েছে।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিম উদ্দিন তালুকদার আরশাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ