পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: এইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা করতে নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা সদরের পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল ও ফাইল বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদলের নেতারা পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুবায়েত খান শান্ত, সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ বলেন, “শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহিত করাই আমাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

0 মন্তব্যসমূহ