পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় সিএনজি, অটোরিকশা, টেম্পু চালক এবং পরিবহন শ্রমিকদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে পূর্বধলা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি অনুষ্ঠিত হয়। পরে বাজারের কেন্দ্রীয় স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ খায়রুল ইসলাম, সুকানি আকন্দ, সিনিয়র স্টেশন মাস্টার সোহেল মন্ডল, মাস্টার হোসেন ও পায়েল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের অবদানেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে, তাই তাদের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
র্যালি ও সমাবেশ শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
0 মন্তব্যসমূহ