দেশীয় ফলের ঐতিহ্য ও সবুজের বার্তায় পূর্বধলা প্রেসক্লাবে ফল উৎসব ও বৃক্ষরোপণ। - ভোরের সময় অনলাইন দেশীয় ফলের ঐতিহ্য ও সবুজের বার্তায় পূর্বধলা প্রেসক্লাবে ফল উৎসব ও বৃক্ষরোপণ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



দেশীয় ফলের ঐতিহ্য ও সবুজের বার্তায় পূর্বধলা প্রেসক্লাবে ফল উৎসব ও বৃক্ষরোপণ।

দেশীয় ফলের পুষ্টিগুণ তুলে ধরার আহ্বান, পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ।


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: দেশীয় মৌসুমী ফলের ঐতিহ্য সংরক্ষণ, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে নেত্রকোণার পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের আরবান–এর প্রকাশক-সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান (মাছুম), উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, আহমদ আলী সরকার, এম এ মান্নান, আনোয়ার ইসলাম আনার, উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলী শাহীন, শফিকুল আলম শাহীন, সাবেক সহ-সভাপতি নুর আহমদ খান রতন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফল উৎসবে দেশীয় বিভিন্ন মৌসুমী ফলের সমাহার ছিল চোখে পড়ার মতো। আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, কলা, লটকন, নারকেল, আমলকী, ড্রাগন ফলসহ নানা ধরনের ফল প্রদর্শন ও অতিথিদের পরিবেশন করা হয়। এ সময় বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, উৎপাদন বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রেসক্লাব প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “দেশীয় ফল আমাদের পুষ্টির অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পূর্বধলা প্রেসক্লাবের এ ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা পূর্বধলা প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পরিবেশ, জনস্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


📢 বিজ্ঞাপন

এস কে মাল্টিমিডিয়া সেন্টার

একটি নির্ভরযোগ্য রেকর্ডিং স্টুডিও

🎙️ অডিও রেকর্ডিং
🎥 ভিডিও রেকর্ডিং
🎵 মিউজিক ভিডিও
🎬 ডকুমেন্টারি
📢 বিজ্ঞাপন নির্মাণ
✂️ সব ধরনের ভিডিও এডিটিং

📍 ঠিকানা: কাপাসিয়া রোড, পূর্বধলা, নেত্রকোনা।

📞 যোগাযোগ: ০১৭৫০-৩২৪১২১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ