পূর্বধলায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত - ভোরের সময় অনলাইন পূর্বধলায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত

কেক কাটা, আনন্দ র‍্যালি ও দোয়া-মিলাদ; বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নেতাকর্মীদের।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
‘তারুণ্য সবার আগে, বাংলাদেশ অধিকার, সমৃদ্ধি তরুণরাই গড়বে দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরের জামতলা বাজারে সংগঠনটির অস্থায়ী দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আনন্দ র‍্যালি, আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের পূর্বধলা উপজেলা সভাপতি জাহিদ হাসান কাঞ্চনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্কাস বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহপাঠচক্র বিষয়ক কেন্দ্রীয় সম্পাদক ও নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রাজু রায়হান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ফকির, নেত্রকোনা জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব আজহারুল ইসলাম, দুর্গাপুর উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ও অর্থ সম্পাদক জাকির হোসেন

এ সময় যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক রুম্মান মিয়া, পূর্বধলা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি বিপ্লব মিয়া, আগিয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার, বিশকাকুনী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি রুকন উদ্দিন, সহসভাপতি দুলাল মিয়াসহ যুব অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে অধিকারভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক ও সামাজিক উন্নয়নে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ