বোয়ালখালীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ - ভোরের সময় অনলাইন বোয়ালখালীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



বোয়ালখালীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

১২ লিটার চোলাই মদ উদ্ধার; দুই মাদকসেবীকে ৭ দিনের কারাদণ্ড

বিপ্লব দাস, জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. করিম (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময় মাদক সেবনের অভিযোগে জয় দে (২৬) ও রাজীব নাথ নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. জুয়েল রানার নেতৃত্বে বোয়ালখালী থানার একটি দল পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গোলক কানুন বাজারের পূর্ব পাশে হামিদিয়া মাদ্রাসা সংলগ্ন সেতুর ওপর অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. করিমকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, উপজেলার ৪ নম্বর শাকপুরা ইউনিয়নের পূর্ব শাকপুরা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে জয় দে (২৬) ও রাজীব নাথকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. করিম ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গোলক কানুন বাজারের ৮ নম্বর ওয়ার্ডের মমিন সাহেবের বাড়ির মৃত আব্দুল হকের ছেলে। জয় দে পূর্ব শাকপুরা এলাকার মৃত বাবুল দের ছেলে এবং রাজীব নাথ উত্তর কঞ্জুরী এলাকার মৃত রতন নাথের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার জয় দে ও রাজীব নাথকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের সময় অনলাইন | বিশেষ প্রতিবেদন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ