শাহিন খন্দকার পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রীদের কলেজ অফিসে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নারী শিক্ষার প্রসার, প্রচার ও মানোন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অধিকার, সুযোগ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটি পূর্বধলা উপজেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য রয়েছে বেশ কিছু বিশেষ সুবিধা। এর মধ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষার্থী কল্যাণ তহবিল’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে সরকারি সহায়তার পাশাপাশি কলেজ থেকেও ছাত্রীরা বিশেষ সুবিধা পাবে।
এছাড়া ছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা এবং ভর্তিচ্ছুক ছাত্রীদের আবেদন ও নিশ্চায়নের খরচ প্রতিষ্ঠান কর্তৃক বহন করার কথা জানানো হয়েছে।
কলেজের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্বধলার নারী সমাজকে আরও সাফল্যমণ্ডিত ও স্বাবলম্বী করার যে স্বপ্ন রয়েছে, শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে এ কলেজে ভর্তি করানোর মাধ্যমে সেই স্বপ্ন পূরণে অভিভাবকদের পাশে থাকার প্রত্যাশা করা হচ্ছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রীদের রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
শুভেচ্ছান্তে:
রাবেয়া খাতুন
সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান সভাপতি, গভর্নিং বডি
রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ, পূর্বধলা, নেত্রকোনা।
০১৯৯১৩০৫১২৯৪

0 মন্তব্যসমূহ