সাইফুল্লাহ মানসুর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় উপজেলা রেলস্টেশন সংলগ্ন দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন খানকে পুনরায় সভাপতি, ঘাগড়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবু তাহেরকে সিনিয়র সহ-সভাপতি, হাফেজ মাওলানা রুহুল আমিনকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সাইফুল্লাহ মানসুরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যদের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ।
তিনি বলেন, “ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মিশ্রণে সংগঠনকে সামনে এগিয়ে নিতে হবে। ইসলামী আন্দোলনের লক্ষ্য অর্জনে প্রত্যেকের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় পূর্বধলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় শিক্ষাবিদ এবং ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
ভোরের সময় অনলাইন | পূর্বধলা, নেত্রকোনা
0 মন্তব্যসমূহ