ঈদের আগে বন্ধের ৩ দিন ব্যাংক খোলা পাবেন যেখানে - ভোরের সময় অনলাইন ঈদের আগে বন্ধের ৩ দিন ব্যাংক খোলা পাবেন যেখানে

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



ঈদের আগে বন্ধের ৩ দিন ব্যাংক খোলা পাবেন যেখানে



পবিত্র ঈদুল আজহার আগে ১৪, ১৫ ও ১৬ জুন টানা তিনদিনের ছুটিতে বন্ধ থাকবে ব্যাংক।তবে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রির সুবিধার্থে পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে শিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখ‌তে বলা হ‌য়ে‌ছে।,


এই তিনদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে নির্ধারিত সময়ে রবিবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের বেতন ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সাপ্তাহিক (শুক্র শনিবার) ও সরকারি ছুটির দিন ১৪, ১৫ ও ১৬ জুন পূর্ণ দিবস খোলা থাকবে।,


ঢাকা মহানগরী আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৭ জুন (সোমবার)।,



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ