কক্সবাজার রামু রশিদ নগর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃ'ত্যু , - ভোরের সময় অনলাইন কক্সবাজার রামু রশিদ নগর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃ'ত্যু ,

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



কক্সবাজার রামু রশিদ নগর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃ'ত্যু ,



মিজানুর রহমান,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরের কাহাতিয়া পাড়া এলাকায় রেলে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় রেললাইন পার হতে গিয়ে তাদের মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে যায়। এতে তারা ট্রেনের আঘাতে তারা মারা গেছেন।

এলাকাবাসীর অভিযোগ, মাছুয়াখালী রেলক্রসিংয়ে কোন রেলগেট বা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান না থাকার ফলে স্থানীয় জনগণ প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসীর মত, রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা হতো না।

প্রত্যক্ষদর্শী জসিম জানান, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় কোনো সতর্কসংকেত বা বেল বাজানো হয়নি। এ কারণে তারা আরও অসচেতন অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ