নবনির্বাচিত এমপি মাছুম মোস্তফাকে সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা - ভোরের সময় অনলাইন নবনির্বাচিত এমপি মাছুম মোস্তফাকে সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



নবনির্বাচিত এমপি মাছুম মোস্তফাকে সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা



পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নবনির্বাচিত পূর্বধলা আসনের মাননীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশন


সংগঠনের কার্যালয় অফিসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা পূর্বধলার সার্বিক উন্নয়ন, দুর্নীতি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জনসেবামূলক উদ্যোগে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এমপি মাছুম মোস্তফা উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে পূর্বধলাকে একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ