পূর্বধলায় ট্রলি–মোটরসাইকেল সংঘর্ষে নি'হত ১, আ'হত ২ - ভোরের সময় অনলাইন পূর্বধলায় ট্রলি–মোটরসাইকেল সংঘর্ষে নি'হত ১, আ'হত ২

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় ট্রলি–মোটরসাইকেল সংঘর্ষে নি'হত ১, আ'হত ২



পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সজুদুল হক (৫৮) উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

আহতরা হলেন পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে ১২ বছর বয়সী শিশু আনাস। আনাস নিহত সজুদুল হকের মেয়ের নাতি।

স্থানীয়রা জানান, ছোছাউড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে তিনজন পূর্বধলার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজুদুল হক নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও হ্যান্ডট্রলি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ