নতুন কর্মস্থলে যোগদান, পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয়।
মোঃ রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার কৃতি সন্তান মোঃ ইবনুল কাইয়ুম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে শেরপুর উপজেলায় যোগদান করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) শেরপুর উপজেলা বিআরডিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নতুন কর্মস্থলে যোগদানের পর কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, শেরপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএল) চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, জুনিয়র কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ খানসহ বিআরডিবি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণের পর মোঃ ইবনুল কাইয়ুম তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিআরডিবির মহাপরিচালক এ.কে.এম. তারেক এবং বদলি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ইবনুল কাইয়ুম বলেন, শেরপুর উপজেলার পল্লী অঞ্চলের উন্নয়ন কার্যক্রম ও সমবায় ব্যবস্থাকে আরও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি। এ জন্য বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এদিকে ধুনটের কৃতি সন্তান ইবনুল কাইয়ুমের শেরপুরে নতুন দায়িত্বে যোগদানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তাঁর কর্মজীবনের সফলতা ও সাফল্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
ভোরের সময় অনলাইন — সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমাদের অঙ্গীকার।
0 মন্তব্যসমূহ