তৃণমূলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী ও আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
বগুড়া জেলা প্রতিনিধি: রেহানুল হক রিকো
বগুড়ার ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এলাঙ্গী ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এলাঙ্গী ইউনিয়নে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
ধুনট উপজেলা শ্রমিক দলের সভাপতি খোরশেদ মন্ডলের সভাপতিত্বে এবং এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আলিমুদ্দিন হারুন মন্ডল। প্রধান বক্তা ছিলেন ধুনট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল হক সরকার, ধুনট উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. স্বপন ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুজন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক মো. কালাম হোসাইন এবং সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক মুকুল সরকার।
বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে জাতীয়তাবাদী শ্রমিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে তারা প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে এলাঙ্গী ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্মেলনে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ