নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আলেম-উলামা, ইমাম-মুয়াজ্জিন, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা সদর স্টেশন বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ ইমরান।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা সদর স্টেশন মসজিদের ইমাম ইসলাম উদ্দিন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, হাজী আব্দুর গনি, এম এ মান্নান, শেখ আব্দুর রাশিদ, যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
0 মন্তব্যসমূহ