নিউমোনিয়ায় আক্রান্ত অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু, ভর্তি ইউনাইটেড হাসপাতালে - ভোরের সময় অনলাইন নিউমোনিয়ায় আক্রান্ত অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু, ভর্তি ইউনাইটেড হাসপাতালে

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


নিউমোনিয়ায় আক্রান্ত অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু, ভর্তি ইউনাইটেড হাসপাতালে



রাজধানীতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অসুস্থতার প্রকৃতি বা বিস্তারিত বিষয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। সরকারি সূত্র জানায়, মন্ত্রীর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকার গঠনের পর তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ