পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:মোঃ শাহিন খান্দাকার | ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তারকে ঘিরে নেত্রকোনার পূর্বধলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে পূর্বধলা উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নান্নু, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খান, সহ-সভাপতি সিফাত, নিলয় খন্দকার ও আতিকুর রহমান আতিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা মনি, গৌরব, তাইজুল, লিয়ন, কামাল, আরমান, সানাউল্লাহসহ উপজেলা ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজপথের লড়াকু নেত্রী মানসুরা আক্তারকে সংরক্ষিত আসনে মনোনীত করে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এ জন্য তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মানসুরা আক্তার জাতীয় সংসদে পূর্বধলাসহ সারাদেশের মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
0 মন্তব্যসমূহ