পূর্বধলা স্টেশন বাজারে চুরির ঘটনার প্রেক্ষিতে ব্যবসায়ীদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - ভোরের সময় অনলাইন পূর্বধলা স্টেশন বাজারে চুরির ঘটনার প্রেক্ষিতে ব্যবসায়ীদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলা স্টেশন বাজারে চুরির ঘটনার প্রেক্ষিতে ব্যবসায়ীদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত



পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার স্টেশন বাজারে এলাকায় সংঘটিত সাম্প্রতিক চুরির ঘটনার প্রেক্ষিতে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে এক “বিট পুলিশিং সভা” অনুষ্ঠিত হয়েছে।


বাজার কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রাশিদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) পিপিএম মোঃ হাবিবুর রহমান।


সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঘাগড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির।


এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীরা সভায় অংশগ্রহণ করেন।


সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক চুরির ঘটনায় সকল ব্যবসায়ীকে সতর্ক থাকার পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।


পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে জনসচেতনতা ও জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।


সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ