পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জারিয়া ইউনিয়নবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য মোঃ শামসুল হক মন্ডল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা যেন সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করেন। একই সঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তার শেষে মোঃ শামসুল হক মন্ডল জারিয়া ইউনিয়নবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।


0 মন্তব্যসমূহ