নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) বিকেল ৫টায় পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জামতলাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানোর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মিছিল ও সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ নয়ন, শাহজাহান, নয়ন মিয়া, জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম গাফ্ফার, জাহাঙ্গীর আলম মানিক, হক মিয়া, লাক মিয়া, দেলোয়ার, শফিকুল, মাইনুদ্দিন, আতাউর, খাইরুল, সুমন, সায়েদুল, ডালিম, মঞ্জু, উজ্জ্বল, রনি, অপু, জহিরুল, সজিব, বেলাল, মতিউরসহ যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সফলতা কামনা করে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


0 মন্তব্যসমূহ