পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জনসেবা বৃদ্ধি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় পূর্বধলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউএনও শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জনগণের সমস্যা ও প্রত্যাশা প্রশাসনের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং প্রশাসন-গণমাধ্যমের মধ্যে নিয়মিত সমন্বয়ের আহ্বান জানান।
উল্লেখ্য, ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম গত ২ জুন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

0 মন্তব্যসমূহ