পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন। - ভোরের সময় অনলাইন পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।



রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। সভাটি সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছায়েদ আল মামুন শহীদ ফকির, মো. হাবিবুর রহমান ফকির, রুহুল আমিন ফকির ও সেলিম উদ্দিন, উপজেলা মৎস্য দলের সভাপতি আবুল কাসেম, সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, মৎস্যচাষী আব্দুল লতিফসহ অনেকে।

এ সময় বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ এবং মৎস্য খাতের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ক্ষতিকর কীটনাশক, কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ উপায়ে মাছ নিধন বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

পরে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ