পূর্বধলায় জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ - ভোরের সময় অনলাইন পূর্বধলায় জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বিচারাধীন জমি নিয়ে দুই পক্ষের বিরোধ; মারধরের অভিযোগ অস্বীকার বিবাদীপক্ষের, তদন্তের আশ্বাস পুলিশের।



স্টাফ রিপোর্টার | পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রেকর্ডীয় জমি দখলকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বেড়াইল গ্রামের একটি কৃষিজমিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮) বাদী হয়ে একই গ্রামের মো. জসিম উদ্দিন রসু (৫৫)সহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বেড়াইল মৌজার সিএস ও এসএ ৩৯১ খতিয়ান এবং বিআরএস ৩৬৯ খতিয়ানভুক্ত ১ একর ৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বাদীপক্ষের দাবি, জমিটি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসলেও ১৯৮১-৮২ সালের বিআরএস রেকর্ডে ভুলবশত তাদের পিতার নামের পরিবর্তে বিবাদীপক্ষের পিতাদের নাম অন্তর্ভুক্ত হয়। এ বিষয়ে রেকর্ড সংশোধনের লক্ষ্যে ২০২৩ সালে পূর্বধলা সহকারী জজ আদালতে মামলা (নং-৬৮/২০২৩) দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন বিবাদীরা দেশীয় অস্ত্র, দা, কোদাল ও লাঠিসোটা নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এতে গিয়াস উদ্দিন বাধা দিলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার ডান চোখে আঘাত করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী মো. জসিম উদ্দিন রসু বলেন, “জমিটি আমাদের দাদার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। আমরা শুধু জমি চাষের কথা বলেছি। কোনো মারামারি বা হামলার ঘটনা ঘটেনি।”

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ