পূর্বধলায় বাস-সিএনজি সং'ঘ'র্ষে নি'হ'ত ২ - ভোরের সময় অনলাইন পূর্বধলায় বাস-সিএনজি সং'ঘ'র্ষে নি'হ'ত ২

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় বাস-সিএনজি সং'ঘ'র্ষে নি'হ'ত ২



পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী চিকিৎসকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় ফায়ার সার্ভিস অফিসের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহ’র দান’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭) নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি (প্রায় ৫০) মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি, স্থানীয় বাসিন্দা মোল্লা মিয়া এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার মনির হোসেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাস ও সিএনজিচালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ