নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে পূর্বধলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল - ভোরের সময় অনলাইন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে পূর্বধলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে পূর্বধলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল



পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ বাবু, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পুরিজন খান, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খান, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল হক নান্নু, পূর্বধলা সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহম্মেদ, পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, মাসুদ ফকির, শফিকহেলিম, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ এবং পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য নুমান ফকির

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আইন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ