পূর্বধলায় বিএনপির সমাবেশে আবু তাহের তালুকদার: নাশকতা বরদাশত করা হবে না | - ভোরের সময় অনলাইন পূর্বধলায় বিএনপির সমাবেশে আবু তাহের তালুকদার: নাশকতা বরদাশত করা হবে না |

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় বিএনপির সমাবেশে আবু তাহের তালুকদার: নাশকতা বরদাশত করা হবে না |

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা ও নাশকতার চেষ্টার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা সদরের খাদ্যগুদাম সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলা গরুরহাটা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে উপজেলা ছাত্রলীগ ঝটিকা মিছিলের মাধ্যমে নাশকতার চেষ্টা করেছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। একই সঙ্গে নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং যেকোনো অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার ও আশরাফ উদ্দিন তালুকদার।

এ ছাড়া যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মমিনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাজু আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সোলেমান কবির পাপ্পুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ