ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় মিজানুর রহমান তালুকদার, উন্নয়নের প্রতিশ্রুতি - ভোরের সময় অনলাইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় মিজানুর রহমান তালুকদার, উন্নয়নের প্রতিশ্রুতি

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় মিজানুর রহমান তালুকদার, উন্নয়নের প্রতিশ্রুতি

দল-মত নির্বিশেষে সবার সেবা ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার।


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। চেয়ারম্যান পদপ্রত্যাশী হিসেবে গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মো. মিজানুর রহমান তালুকদার।

তিনি ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল কান্দাপাড়া গ্রামের বাসিন্দা এবং বাচ্ছু তালুকদারের দ্বিতীয় সন্তান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন। এ সময় তিনি একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নয়নবান্ধব ঘাগড়া ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মিজানুর রহমান তালুকদার জানান, নির্বাচনের অনেক আগে থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন কাঁচা সড়ক সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে আসছেন। এছাড়া কালিহর নদীর ওপর বিলজোড়া-খাট এলাকায় একটি সেতু নির্মাণ এবং কালিহর সানকিডুয়ারী এলাকায় আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও কার্ড প্রাপ্তিতে সহযোগিতা করেছেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তায়ও তিনি কাজ করে যাচ্ছেন।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মো. মিজানুর রহমান তালুকদার বলেন,
দল-মত নির্বিশেষে ঘাগড়া ইউনিয়নের প্রতিটি মানুষের সেবা করতে চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেব। পাশাপাশি মাদক, জুয়া ও সামাজিক অপরাধ নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করে ঘাগড়া ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়নে রূপান্তরের জন্য কাজ করব।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মিজানুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। তাদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ