মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় দুটি ট্রাক, ঘটনাস্থলেই চালকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা): নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নেট্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৯৬৫৮) এবং নেত্রকোণাগামী আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৯২৫১) মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ট্রাকচালক ও তার সহকারীকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকে আটকে থাকা নিহত চালকের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বর্তমানে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে নেট্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
📢 বিজ্ঞাপন
এস কে মাল্টিমিডিয়া সেন্টার
একটি নির্ভরযোগ্য রেকর্ডিং স্টুডিও

1 মন্তব্যসমূহ
হে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন
উত্তরমুছুন