পূর্বধলায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - ভোরের সময় অনলাইন পূর্বধলায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত ঘোষণা



পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী গ্রামে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার ৭ নম্বর আগিয়া ইউনিয়নের বুধী গ্রামের মো. কাজল মিয়া ও আখি আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে বাড়ির উঠানে খেলছিল আব্দুল্লাহ। এ সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পেছনে অবস্থিত প্রতিবেশী নৃপেন্দ্র দাসের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির বাবা পুকুরে ছেলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পূর্বধলা থানার এসআই মো. তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ