পূর্বধলায় ইউএনওর সাথে, সৌজন্য সাক্ষাৎ করেন, পূর্বধলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ঐক্যজোটের নেতৃবৃন্দ। - ভোরের সময় অনলাইন পূর্বধলায় ইউএনওর সাথে, সৌজন্য সাক্ষাৎ করেন, পূর্বধলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ঐক্যজোটের নেতৃবৃন্দ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় ইউএনওর সাথে, সৌজন্য সাক্ষাৎ করেন, পূর্বধলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ঐক্যজোটের নেতৃবৃন্দ।

বেতন-ভাতা ও জাতীয়করণের দাবিতে শিক্ষক নেতাদের সৌজন্য সাক্ষাৎ


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

সরকারি স্বীকৃতি পাওয়ার চার দশকেরও বেশি সময় পার হলেও দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এখনও এমপিওভুক্ত বা জাতীয়করণের আওতায় আসেননি। দীর্ঘদিন ধরে সরকারি বেতন-ভাতা ছাড়াই পাঠদান করে আসা এসব শিক্ষক এবার নেত্রকোণার পূর্বধলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে শিক্ষক নেতারা ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্ত বা জাতীয়করণ, নিয়মিত বেতন-ভাতা প্রদান এবং অন্যান্য ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম.শফিকুল ইসলাম (সেকুল), সহসভাপতি মো. শাজাহান কবির, সদস্য ইদ্রিস আলী, হুগলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আলী আজম, বড়রিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল আমিন, মেঘশিমুল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনসহ উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

শিক্ষক নেতারা বলেন, ১৯৮৪ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো সরকারি স্বীকৃতি পেলেও আজ পর্যন্ত এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা এমপিওভুক্ত বা জাতীয়করণের সুযোগ পাননি। ফলে চার দশকেরও বেশি সময় ধরে তারা সরকারি বেতন-ভাতা ছাড়াই শিক্ষাদান করে আসছেন। অনেক শিক্ষক অবসরে গেলেও চাকরির আর্থিক সুবিধা বা সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত রয়েছেন। এতে অধিকাংশ শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

তারা আরও জানান, ১৯৭৮ সালের অধ্যাদেশের আওতায় নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়গুলো ধাপে ধাপে জাতীয়করণ করা হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো সেই সুযোগ থেকে বঞ্চিত রয়েছে।

শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের কাছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্ত বা জাতীয়করণ, নিয়মিত বেতন-ভাতা প্রদান এবং অন্যান্য ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক নেতারা বলেন, দেশের প্রাথমিক স্তরের ধর্মীয় শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর সরকারি উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ