পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৪ নং জারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হানিফ উদ্দিন রানাকে নিয়ে পূর্ব মৌদাম মহল্লাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব মৌদাম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য দেন হাজী হাতেম আলী, সাবেক ইউপি সদস্য বাচ্চু তালুকদার, বছির মণ্ডল, শহিদ মণ্ডল, শিক্ষক আব্দুল লতিফসহ মহল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে হানিফ উদ্দিন রানা ইউনিয়নবাসীর দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
হানিফ উদ্দিন রানা বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। আগামী দিনে জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন এবং তাদের সমর্থন ও দোয়া পাই, তাহলে জারিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। ইউনিয়নবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি।”
সভায় উপস্থিত স্থানীয় মুরুব্বিরা এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


0 মন্তব্যসমূহ