নিখোঁজের ১৮ ঘণ্টা পর কংশ নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার। - ভোরের সময় অনলাইন নিখোঁজের ১৮ ঘণ্টা পর কংশ নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












নিখোঁজের ১৮ ঘণ্টা পর কংশ নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার।

দাদির সঙ্গে নদীতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু, ৫ কিলোমিটার দূরে মিলল দেড় বছরের সাদিয়ার লাশ।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় কংশ নদীতে পড়ে সাদিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের গাংগের বেড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার ওই গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে সাদিয়া তার দাদির সঙ্গে বাড়ির সামনের পূর্ব পাশে কংশ নদীর তীরে যায়। এ সময় তার দাদি নদীতে কাপড় ধুচ্ছিলেন। একপর্যায়ে খেলার ছলে দাদির অজান্তে শিশুটি নদীতে পড়ে যায়।

শিশুটি পানিতে পড়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে দাদি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনেরা ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না পাওয়ায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়।

এরপর শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে গাংগের বেড়া গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া এলাকার কংশ নদীতে সাদিয়ার মরদেহ ভেসে থাকতে দেখেন স্বজনেরা। পরে তারা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ