পূর্বধলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান। - ভোরের সময় অনলাইন পূর্বধলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান।

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার পূর্বধলায় বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১২টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব ও সদস্য সচিব সাজু আহমেদ প্রমুখ।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে সচেতনতার বার্তাও দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ