পূর্বধলায় কালো পতাকা নিয়ে ঝটিকা মিছিল, ছাত্রলীগের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা। - ভোরের সময় অনলাইন পূর্বধলায় কালো পতাকা নিয়ে ঝটিকা মিছিল, ছাত্রলীগের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় কালো পতাকা নিয়ে ঝটিকা মিছিল, ছাত্রলীগের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় কালো পতাকা নিয়ে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে উপজেলার বৈরাটী ইউনিয়নের বোলাম এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ ঝটিকা মিছিল বের করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় পূর্বধলা থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিছিলের খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে কালো পতাকা বাঁধা ১০টি বাঁশের লাঠি ও চারটি কাঠের লাঠি জব্দ করা হয়।

এদিকে মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অর্ধশতাধিক ব্যক্তিকে মিছিলে অংশ নিতে দেখা যায়। কারও হাতে কালো পতাকা এবং কারও হাতে ব্যানার ছিল। ভিডিওতে মিছিলের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেনকে দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয়ভাবে তদন্তের মাধ্যমে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন হাসিব, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল ও অপতৎপরতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মিছিলের সঙ্গে সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ