বোয়ালখালীতে যুবককে মারধর ও চুরির অপবাদ দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ। - ভোরের সময় অনলাইন বোয়ালখালীতে যুবককে মারধর ও চুরির অপবাদ দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












বোয়ালখালীতে যুবককে মারধর ও চুরির অপবাদ দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ; ঘটনার সুষ্ঠু বিচার দাবি পরিবারের।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে মোবারক হোসেন মুন্না (২২) নামের এক যুবককে মারধর, বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন এবং চুরির অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোবারক হোসেন মুন্নার বাবা মো. সেলিম সিকদার। তিনি উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

লিখিত বক্তব্যে মো. সেলিম সিকদার অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে মোবারক হোসেন মুন্নাকে বড় দোকানের সামনে থেকে অতর্কিতভাবে হামলা করে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাকে পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে লাথি, কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, তার ছেলের গলায় শক্ত দড়ি পেঁচিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রাণনাশের ভয় দেখানো হয়। একই সঙ্গে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার কাছ থেকে জোরপূর্বক একটি ভিডিও বক্তব্য নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে মোবারক হোসেন মুন্নার মা জেসমিন আকতার অভিযোগ করেন, ছেলেকে চুরির অপবাদ দেওয়ার পাশাপাশি তাকে ও তার স্বামীকে অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর করা হয়েছে। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, মোবারককে আটকে রেখে সাদা কাগজে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে। পাশাপাশি মিথ্যা ও বানোয়াট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানি, মারধর ও প্রাণনাশের ভয়ভীতি দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে মোবারক হোসেন মুন্না অভিযোগ করেন, সাদেকুল ইসলাম বাবর, ইশতিয়াক উদ্দিন মাসুদ, সাদমান সিকদার ও মো. হেলালের নেতৃত্বে তাকে চুরির অপবাদ দিয়ে অতর্কিত হামলা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ভোরের সময় অনলাইন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ