চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ইয়াবা-চকোপ্লাসসহ আটক ১ - ভোরের সময় অনলাইন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ইয়াবা-চকোপ্লাসসহ আটক ১

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ইয়াবা-চকোপ্লাসসহ আটক ১

দুটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ, জব্দকৃত মালামালের মূল্য ২ লাখ ৬১ হাজার টাকা।

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪১ পিস ভারতীয় ইয়াবা, ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি। এ ঘটনায় মো. হুমায়ুন (২৯) নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায় ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় ২২ বোতল ভারতীয় চকোপ্লাস সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান চালায় বাখেরআলী বিওপির টহলদল। অভিযানে ৪১ পিস ভারতীয় ইয়াবা, একটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ মো. হুমায়ুনকে আটক করা হয়।

আটক হুমায়ুন সুন্দরপুর এলাকার কালিনগর গ্রামের মৃত এমরানের ছেলে।

বিজিবি জানায়, জব্দ করা ইয়াবা, চকোপ্লাস সিরাপ, মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬১ হাজার ১০০ টাকা।

আটক হুমায়ুনসহ ইয়াবা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এবং চকোপ্লাস সিরাপ ও অপর মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে ভারতীয় ১৮৮ বোতল এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ