বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপি ও স্থানীয়দের মানববন্ধন। - ভোরের সময় অনলাইন বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপি ও স্থানীয়দের মানববন্ধন।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপি ও স্থানীয়দের মানববন্ধন।

দীর্ঘ লোডশেডিং, ট্রান্সফরমার নষ্ট ও সাবস্টেশন নিয়ে প্রশ্ন—স্থায়ী সমাধানের দাবি।

বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে তীব্র বিদ্যুৎ সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার পূর্ব কালুরঘাটে টি কে গ্রুপের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বোয়ালখালীর বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান, বারবার ট্রান্সফরমার নষ্ট হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে টি কে গ্রুপের ট্রান্সফরমার বহাল রাখারও দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে কালুরঘাটে টি কে গ্রুপের অভ্যন্তরীণ সাব-পাওয়ার স্টেশন/সাবস্টেশন থেকে পল্লী বিদ্যুতে বিদ্যুৎ সরবরাহ এবং ভবিষ্যতে ওই অবকাঠামো সরিয়ে নেওয়া সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়েও প্রশ্ন তোলা হয়। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশের দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে বোয়ালখালীর সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ৩৩ কেভি লাইনের স্থিতিশীলতা এবং বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন থেকে বোয়ালখালীর বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান, বারবার ট্রান্সফরমার নষ্ট ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রকৃত কারণ প্রকাশ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত, কালুরঘাটের সাবস্টেশন সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো রক্ষার দাবি জানানো হয়।

দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শওকত আলম। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।

এ সময় বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহিনুর, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রবিউল হোসেন ইকবাল এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তবে টি কে গ্রুপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ