সাক্ষরতা শুধু পড়া-লেখা নয়, সমৃদ্ধ সমাজ গঠনের ভিত্তি—বক্তারা।
ধুনট (বগুড়া) প্রতিনিধি: রেহানুল হক রিকো
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা জাহান বানু।
এ ছাড়া উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম এবং পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সবুর।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি হলো কার্যকর সাক্ষরতা। তাই সর্বস্তরের মানুষের মধ্যে সাক্ষরতার প্রসার ঘটাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ