খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন: মাঠে নামল ‘সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ’ - ভোরের সময় অনলাইন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন: মাঠে নামল ‘সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ’

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন: মাঠে নামল ‘সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ’

ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরির প্রতিশ্রুতি, সংগঠকদের সমর্থন চাইলেন মনোনীত প্রার্থীরা।

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা জেলা ক্রীড়া সংস্থার আসন্ন নির্বাচনকে সামনে রেখে ‘সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ’ মনোনীত প্রার্থীদের পরিচিতি ও নির্বাচনী অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুলনায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ ও মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা খুলনার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার পরিবেশ আরও গতিশীল করা এবং ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, খুলনার ক্রীড়াঙ্গনকে আরও সংগঠিত, গতিশীল ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যেই ‘সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ’ গঠন করা হয়েছে। নির্বাচনে জয়ী হলে জেলার বিভিন্ন ক্রীড়া শাখার উন্নয়ন, প্রতিভাবান ও নতুন খেলোয়াড় তৈরির উদ্যোগ এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

তারা আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি খুলনার ক্রীড়াঙ্গনে আরও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করতে কাজ করবেন তারা।

এ সময় পরিষদের মনোনীত প্রার্থীরা আসন্ন নির্বাচনে ক্রীড়া সংগঠকদের সমর্থন, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ