সেনবাগে বাসে তল্লাশি, ৯০০ পিস ইয়াবাসহ চালক আটক - ভোরের সময় অনলাইন সেনবাগে বাসে তল্লাশি, ৯০০ পিস ইয়াবাসহ চালক আটক

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












সেনবাগে বাসে তল্লাশি, ৯০০ পিস ইয়াবাসহ চালক আটক

আসনের নিচে বিশেষ কায়দায় রাখা ছিল ইয়াবা।

মোঃ ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে তল্লাশি চৌকি বসিয়ে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহিম মাল (৩৯) নামে এক বাসচালককে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সেনবাগ থানাধীন ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছমির মুন্সির হাট এলাকায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে চৌরাস্তা-ফেনী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চৌকিতে নিউ ডি.কে. এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসচালক ইব্রাহিম মালের আসনের নিচে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম মাল ভোলা জেলার দৌলতখান থানার চর ভাতা (মালেগ বাড়ি) এলাকার মৃত ছালে আহাম্মদ মালের ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ