পূর্বধলায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ - ভোরের সময় অনলাইন পূর্বধলায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পূর্বধলায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

হোগলা বাজারে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৬০ বছরের গণেশের, গুরুতর আহত অটোরিকশাচালক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গণেশ চন্দ্র সরকার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক শামসু শেখ (৫৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার হোগলা বাজারে নাজিম উদ্দিন খাঁর করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গণেশ চন্দ্র সরকার হোগলা বাজার এলাকার মৃত নিখিল চন্দ্র সরকারের ছেলে। আহত অটোরিকশাচালক শামসু শেখ জামিরাকান্দা গ্রামের জালাল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে গণেশ চন্দ্র সরকার মোটরসাইকেলযোগে হোগলা বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গণেশ চন্দ্র সরকার গুরুতর আহত হন। একই ঘটনায় অটোরিকশাচালক শামসু শেখও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ৪০ মিনিটে গণেশ চন্দ্র সরকারকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত শামসু শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় নিহতের মরদেহ শেষকৃত্যের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ