পূর্বধলায় জমি কেনার প্রলোভনে ডেকে এনে জিম্মি, ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেফতার - ভোরের সময় অনলাইন পূর্বধলায় জমি কেনার প্রলোভনে ডেকে এনে জিম্মি, ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় জমি কেনার প্রলোভনে ডেকে এনে জিম্মি, ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেফতার



পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমি ক্রয়ের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে গভীর রাতে ডেকে নিয়ে জিম্মি করে ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোঃ তাইজ উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত তাইজ উদ্দিন উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের বাসিন্দা কঙ্কন চন্দ্র ভদ্র সম্প্রতি তার একটি জমি বিক্রির ঘোষণা দেন। এ সুযোগে প্রতিবেশী লিটন মিয়া তাকে গত ৫ মার্চ গভীর রাতে নিজের বাসায় ডেকে নেন। পরে জানানো হয়, সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিন জমিটি কিনতে আগ্রহী এবং দরদাম চূড়ান্ত করতে তার বাড়িতে যেতে হবে।

ভুক্তভোগী কঙ্কন চন্দ্র ভদ্র জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি সরল বিশ্বাসে তাইজ উদ্দিনের বাড়িতে গেলে তাকে আটকে রেখে হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। পরে তার স্ত্রী লিটন মিয়ার মাধ্যমে নগদ ওই টাকা পৌঁছে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর তিনি বিষয়টি পরিবার ও স্থানীয়দের জানান। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি তাইজ উদ্দিনকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ