বর্তমানে তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজস্ব অর্থায়নে পূর্বধলা উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত সহায়তা প্রদান করছেন।
ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আসুন ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করি।”
তিনি আরও বলেন, “দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আনন্দময় উৎসব ঈদ-উল-ফিতর আমাদের মাঝে ফিরে এসেছে। এ দিনটি সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়িয়ে ধরার দিন—সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা ও মিলনের দিন।”
তিনি উল্লেখ করেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, এটি অঙ্গীকারেরও প্রতীক। রমজান মাসের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক প্রবণতা থেকে বিরত থাকতে সহায়তা করবে। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “ঈদের মূল বার্তা শান্তি ও ভালোবাসা। এই উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। সব ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে এই আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত।”
এছাড়া তিনি উল্লেখ করেন, ঈদ উপলক্ষে কর্মজীবী মানুষ রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটান, যা সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
সবশেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “সবার জীবনে ঈদ বয়ে আনুক সমৃদ্ধি, ভালোবাসা ও শান্তি। সবাইকে ঈদ মোবারক।”

0 মন্তব্যসমূহ