ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে আমানুর রশিদ জুয়েলের ঈদ শুভেচ্ছা - ভোরের সময় অনলাইন ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে আমানুর রশিদ জুয়েলের ঈদ শুভেচ্ছা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে আমানুর রশিদ জুয়েলের ঈদ শুভেচ্ছা



ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক মহামিলন। কর্মব্যস্ততা কিংবা নানাবিধ কারণে আমরা হয়তো অনেকে শারীরিকভাবে একে অপরের থেকে দূরে অবস্থান করছি। কিন্তু হৃদয়ের টান আর ভালোবাসার বন্ধন কখনো দূরত্বের ফ্রেমে বাঁধা যায় না। দেহের দূরত্ব কখনো মনের দূরত্ব বাড়াতে পারে না।

এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক, মানবিক ও জনবান্ধব ব্যক্তিত্ব আমানুর রশিদ জুয়েল তাঁর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সর্বস্তরের জনগণের প্রতি। দীর্ঘদিন ধরে তিনি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে তিনি ইতোমধ্যেই মানুষের হৃদয়ে একটি আস্থার নাম হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আমানুর রশিদ জুয়েল তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের চারপাশে যারা সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ রয়েছেন, তাদের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত সার্থকতা। আসুন, আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দুঃখী মানুষের পাশে দাঁড়াই এবং আনন্দের ভাগাভাগি করে নিই।”

তিনি আরও বলেন, ঈদ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, মানবতা ও ত্যাগের শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগিয়ে সমাজকে আরও সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক করে তুলতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি দেশ ও প্রবাসে এবং বিশেষ করে শৈশব, কৈশোর ও যৌবনের স্মৃতিবিজড়িত প্রাণের পূর্বধলায় অবস্থানরত সকল ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের জনসাধারণের জন্য ঈদের অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি ঘর, প্রতিটি পরিবার ও প্রতিটি হৃদয়।

পরিশেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং সবার সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন কামনা করে তিনি বলেন, “পবিত্র ঈদের আলোয় দূর হয়ে যাক সব জরাজীর্ণতা, ঘুচে যাক মনের সকল সংকীর্ণতা। ভালোবাসা, সম্প্রীতি ও মানবতার বন্ধনে গড়ে উঠুক একটি সুন্দর সমাজ। সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ