পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও জিগজ্যাগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ রাইডারদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানসূরা আলম। তিনি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডলাইনের উপদেষ্টা ইশতিয়াক আহমেদ বাবু, উপদেষ্টা জুলফিকার আলি শাহীন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জেকি, যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অতিথিবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। প্রথম স্থান অধিকারীকে একটি হেলমেট, দ্বিতীয় স্থান অধিকারীকে রেইনকোট এবং তৃতীয় স্থান অধিকারীকে ইঞ্জিন অয়েল প্রদান করা হয়।
এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে আকর্ষণীয় চাবির রিং প্রদান করা হয়।
অনুষ্ঠিতে নিরাপদ মোটরসাইকেল চালনার গুরুত্ব তুলে ধরা হয় এবং তরুণদের ট্রাফিক আইন মেনে সচেতনভাবে রাইড করার আহ্বান জানানো হয়।


0 মন্তব্যসমূহ