পূর্বধলায় পৃথক অভিযানে ২০ পিস ভারতীয় কম্বলসহ আটক ২ নারী - ভোরের সময় অনলাইন পূর্বধলায় পৃথক অভিযানে ২০ পিস ভারতীয় কম্বলসহ আটক ২ নারী

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় পৃথক অভিযানে ২০ পিস ভারতীয় কম্বলসহ আটক ২ নারী



নেত্রকোনার পূর্বধলায় পৃথক দুটি বিশেষ অভিযানে ২০ পিস ভারতীয় কম্বলসহ দুই নারীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।

সোমবার (৪ মে) সকাল ও দুপুরে পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪৫ মিনিটে পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্বধলা চৌরাস্তায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় বাস থেকে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি দুর্গাপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।

অপরদিকে, একইদিন দুপুর ১২টা ৫ মিনিটে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালান। এ সময় দেলোয়ারা আক্তার সাথী (৩০) নামে আরেক নারীকে আটক করা হয়। তিনি দুর্গাপুর থানার পুলিশ মোড় এলাকার বাসিন্দা। তার কাছ থেকেও ১০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এসব কম্বল দেশে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় পৃথকভাবে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ